রিটার্ন ও রিফান্ড নীতিমালা
কখন রিটার্ন নেওয়া হয়
খাদ্যপণ্য দ্রুত নষ্ট হয়, তাই পণ্য ক্ষতিগ্রস্ত, মেয়াদোত্তীর্ণ, প্যাকেটিং ভুল বা অর্ডার অনুযায়ী না হলে রিটার্ন নেওয়া হয়। ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য ও পার্সেলের ছবি বা ছোট ভিডিও দিয়ে জানান।
আবেদনের নিয়ম
হটলাইনে কল করুন, হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান, অথবা অ্যাকাউন্টের অর্ডার হিস্টরি থেকে রিটার্ন রিকোয়েস্ট খুলুন। দ্রুত যাচাই করে রিপ্লেসমেন্ট বা রিফান্ড নিশ্চিত করি।
আমরা যা দিই
একই পণ্য রিপ্লেসমেন্ট, সমমূল্যের বিকল্প, অথবা রিফান্ড—আপনি যা চান সেটি। আমাদের ভুলে ওজন বা প্যাক সাইজ ভুল হয়ে থাকলে অতিরিক্ত খরচ ছাড়াই সঠিক প্যাক পাঠানো হয়।
রিফান্ড পেতে সময়
অগ্রিম পেমেন্ট (বিকাশ/নগদ) ৩–৫ কর্মদিবসের মধ্যে পাঠানোর নম্বরে ফেরত যায়। ক্যাশ অন ডেলিভারি অর্ডারে রিফান্ড বা একাউন্ট ক্রেডিট হিসেবে সমন্বয় করা হয়।
যা অন্তর্ভুক্ত নয়
পার্সেল হাতে পাওয়ার পর মন পরিবর্তন, তাজা পণ্যের স্বাভাবিক রং/আকারের সামান্য পার্থক্য, অথবা ডেলিভারির পরে সৃষ্ট ক্ষতি।