প্রাইভেসি পলিসি
আমরা যে তথ্য সংগ্রহ করি
অর্ডার বা একাউন্ট তৈরির সময় আপনি যে তথ্য দেন—নাম, ইমেইল, মোবাইল নম্বর ও ডেলিভারি ঠিকানা—সেটুকুই আমরা সংরক্ষণ করি।
তথ্যের ব্যবহার
অর্ডার প্রসেস করা, ডেলিভারির ব্যবস্থা, অর্ডারের আপডেট পাঠানো, কাস্টমার সাপোর্ট এবং সেবা উন্নত করার বাইরে আপনার তথ্য আমরা ব্যবহার করি না।
তথ্য নিরাপত্তা
আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পাসওয়ার্ড এনক্রিপ্ট আকারে থাকে এবং আমরা কখনো ফোন, এসএমএস বা ইমেইলে পাসওয়ার্ড চাই না।
তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার
আপনার তথ্য আমরা বিক্রি বা হস্তান্তর করি না। ডেলিভারি পার্টনার কেবল নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পান—যা অর্ডার পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন।
আপনার অধিকার
অ্যাকাউন্ট ড্যাশবোর্ড থেকে যেকোনো সময় তথ্য আপডেট করতে পারেন, অথবা একাউন্ট ও তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।